সম্পর্কে Lockdown
বিশ্বজুড়ে করোনা সংকট, সকলেই গৃহবন্দী। সময়ের সঙ্গে ছুটে চলার রোজনামচা মানুষ ভুলতে বসেছে প্রায় তিন মাস। ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবারকে এক ছাতায় এনেছে Lockdown। অনেক দিন পর খাবার টেবিলে একসাথে গোটা পরিবার। আশা করা যায় এই করোনা আবহ পরিবারের বাঁধন শক্ত করবে, করছেও। কিন্তু উল্টো ছবির চোখরাঙানিই ক্রমশ বাড়ছে আমাদের ভারতবর্ষে। পরিসংখ্যান বলছে lockdown এর সময়ে আমাদের দেশে চরম মাত্রা নিয়েছে গার্হস্থ্য হিংসা, অত্যাচার, দাম্পত্য কলহ। অত্যাচারিতের তালিকায় অবশ্যই মহিলা এবং শিশুর সংখ্যা বেশি থাকলেও পুরুষরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন তাও কিন্তু না।
২০-৩১ মার্চ অর্থাৎ lockdown এর প্রথম সপ্তাহে চাইল্ড লাইন ১০৯৮ এ সারা দেশ থেকে ৯২০০০ এর ও বেশি ফোন এসেছে। মহিলা কমিশনে শুধুমাত্র এপ্রিলে ৩১৫ টি পারিবারিক হিংসার অভিযোগ এসেছে। এই পরিসংখ্যান গ্রাফ এখনো ঊর্ধ্বমুখী।
এই অবস্থা শুধুমাত্র ভারতবর্ষে তা ভাবলে ভুল হবে, বিশ্বব্যপী একই ছবি দেখা গেছে।
কারন হিসাবে মনবিদরা বলছেন, করোনা আবহে হঠাৎই প্রতিটা মানুষের দৈনিক ব্যাস্ত জীবন থমকে গিয়েছে। চার দেওয়ালে আটকে থেকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজস্ব space, privacy। এর সাথে করোনার এই সংক্রমণের ভীতি চেপে ধরেছে মানুষকে। নিম্নবিত্ত দিন আনা দিন খাওয়া পরিবারের রোজগার বন্ধ। মধ্যবিত্তদের মধ্যেও আর্থিক সংকট। কাজ হারানো, কিংবা কাজ হারানোর আশঙ্কা রোজগার বন্ধ, এই সব ও যুক্ত হয়েছে তালিকায়। এই সব ই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে দায়ী বলছেন বিশেষজ্ঞরা।
তৃণা চৌধুরী

Comments
Post a Comment