এ শহর সহজ ভীষণ
মিছিলনগরী বা প্রাসাদনগরী যাই হোক না কেন তিলোত্তমার City of Joy নামটা কিন্তু সবসময় এগিয়ে থাকে। এ শহরের মধ্যে একটা প্রাণ আছে। তাই কলকাতা আমাদের প্রানের শহর। ক্যালেন্ডারে বছর যত যোগ হয়, কলকাতাতে মানুষ ভীড় করে তাদের জীবনকে আরও একটু সহজ করবে বলে। আর কলকাতা তাদের সহজ স্নেহে আপন করে।
সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেল যে সত্যিই কলকাতা শহরে সহজে বাঁচা যায়। বিশ্বজুড়ে হওয়া এই সমীক্ষায় বলা হয়, দক্ষিণ -পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে কলকাতায় জীবনযাপনের খরচ সবচেয়ে কম। অর্থাৎ, সবচেয়ে সহজে জীবন কাটে এই শহরে, সে প্রাসাদ হোক বা অলিগলি। এই প্রসঙ্গে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় কলকাতা প্রথম স্থান করাচির।
আন্তর্জাতিক শিল্প উপদেষ্টা সংস্থা মার্কার দ্বারা পরিচালিত বার্ষিক এই সমীক্ষায় সম্প্রতি ২৬ তম সংস্করণ প্রকাশিত হয়। যেখানে বিশ্বের সর্বাধিক ব্যায়বহুল প্রথম দশটি দেশ হল-
১ হংকং, চীন
২ আসগাবাত, তুর্কমেনিস্তান
৩ টোকিও, জাপান
৪ জুরিখ, সুইজারল্যান্ড
৫ সিঙ্গাপুর
৬ নিউইয়র্ক,আমেরিকা
৭ সাংহাই, চীন
৮ বার্ন , সুইজারল্যান্ড
৯ জেনিভা , সুইজারল্যান্ড
১০ বেজিং, চীন
এছাড়া যে ২০৯ টি বড় ব্যায়বহুল শহরের নাম তালিকায় আছে, তাতে মুম্বাই হল বিশ্বে ৬০ তম যা ভারতে সর্ব্বোচ্চ। যুগ্মস্থানে আছে আমেরিকার আটলান্টা। তালিকায় থাকা ভারতের বাকি ৪ টি শহর যেমন দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোরের স্থান যথাক্রমে ১০১,১৪৩,১৭১।যেখানে কলকাতার কলকাতার স্থান ১৮৫। যদিও যুগ্মস্থানে আছে পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের শহর ব্লান্টায়ার। কিন্তু দক্ষিণ-পশ্চিম এশিয়ার কলকাতার নীচে স্থান নেই, এবং দক্ষিণ এশিয়ার করাচির স্থান ২০৫।
আন্তর্জাতিক সমীক্ষা ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বা খাদ্য দপ্তরের রিপোর্টে মেলে এমন পরিসংখ্যান। দেখা যায়, কলকাতা শহরে খাওয়া ও অন্যান্য খরচ অনেক কম। এভাবেই তিলোত্তমার বুকে দিন গুজরান সহজ হয় কারন এ শহর সহজ ভীষণ।।
তৃণা চৌধুরী

Go ahead. Loads of love.
ReplyDeleteThank you so much AD
Deleteগোছানো লেখা বেশ ভালো।
ReplyDeletedhonnobad
Deletekhub bhalo laglo pore Trina!
ReplyDeleteTHANKS DI
Delete