শাঁখা-সিন্দুর বিতর্ক
হিন্দু মতে বিয়ে হলেই কি মেয়েদের শাঁখা-সিন্দুর পড়া কি বাধ্যতামূলক? না হিন্দু শাস্ত্র কিংবা আইন কোথাও উল্লেখ নেই এমন কোনো নিয়মের। সম্প্রতি আসামের গৌহাটি হাইকোর্টের একটি মামলার বিচার এই বিষয় নিয়ে বিতর্কের সঞ্চার হয়েছে। ঘটনাক্রম অনুযায়ী এক দম্পতি ২০১২ সালে বিবাহ সম্পন্ন করেন। তারপর থেকে একসাথে থাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি শুরু হয় এবং পরের বছর থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। পরবর্তী কালে মহিলাটির স্বামী পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদ চাইলে আদালত সেই আবেদন খারিজ করেন কারন ভারতীয় বিবাহ রীতিতে কোনো আইনে উক্ত সমস্যা না হলে বিবাহ বিচ্ছেদ করা যায় না। কিন্তু পারিবারিক আদালতের রায়ের বিপক্ষে গৌহাটি হাইকোর্টে মামলা করেন ওই ভদ্রলোক। সেই মামলার রায় এ আদালত বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করতেই বিতর্কের সৃষ্টি হয়। বলা হয় বিবাহিতা ওই মহিলা শাঁখা সিন্দুর না পরাতেই এটি স্পষ্ট যে তিনি বিবাহিত সম্পর্ক অস্বীকার করছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সামিল হন অনেকে। কিন্ত মামলার রায় সঠিক ভাবে বর্ণণা করে বলা হয় যে মহিলা তাঁর একটি বিবৃতিতে জানান যে তিনি তাঁর স্বামী কে স্বামী হিসেব...